যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা ও যাতায়াত সহজ করার লক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৭ জুন থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট করে বৃদ্ধি করা হয়েছে।
বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে সর্বশেষ ট্রেন ছাড়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। নতুন কোনো ট্রেন সংযোজন না করা হলেও বিদ্যমান সূচি অনুযায়ী বাড়তি একটি ট্রিপ পরিচালনা করা হবে। এই সিদ্ধান্তের ফলে কর্মজীবী মানুষ এবং রাতে যাতায়াতকারী যাত্রীরা বিশেষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























