ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রাম বন্দরে আটকা ৬০ কোটি টাকার জাহাজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙার জন্য আমদানি করা ‘মেমেই’ নামের একটি কেমিক্যাল ট্যাংকার জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। জাহাজটি ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা আরোপ করায় সেটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়ে আছে।

আমদানিকারক প্রতিষ্ঠান এসএন করপোরেশন জানিয়েছে, জাহাজটি আসার পরপরই নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসায় তারা কোনো অর্থ পরিশোধ করেনি। পরিস্থিতি বিবেচনায় জাহাজটি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, জাহাজটির ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি এর মালিকানাধীন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট আরও একটি জাহাজের ওপরও মার্কিন কর্তৃপক্ষ বিধিনিষেধ আরোপ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ফ্লাইটে লাগেজ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রাম বন্দরে আটকা ৬০ কোটি টাকার জাহাজ

আপডেট সময় : ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬