রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম চলাকালীন গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল ও সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরে অবস্থিত তেল টার্মিনালসহ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনৈতিক ফোরামের আয়োজনকে বিঘ্নিত করা। হামলার ফলে সেন্ট পিটার্সবার্গের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া রাশিয়ার তামবভ অঞ্চলে একটি অস্ত্র উৎপাদনকারী কারখানাতেও ইউক্রেনীয় বাহিনী আঘাত হেনেছে। হামলার কারণে স্থানীয় বিমানবন্দর বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয় এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগামী ৬ জুন পর্যন্ত এই ফোরাম চলার কথা রয়েছে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 






















