ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বাগেরহাটের মাজারের দিঘি থেকে কুমির অপসারণ, পাঠানো হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে থাকা কুমিরটি অবশেষে খাঁচাবন্দি করা হয়েছে। মাজারের দিঘিতে গোসল করতে নেমে সম্প্রতি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পর দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিরটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

বন বিভাগের সহায়তায় খাবার টোপ ব্যবহার করে কুমিরটিকে আয়ত্তে আনা হয়। প্রাথমিকভাবে এটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী সময়ে কুমিরটিকে গাজীপুরের সাফারি পার্ক বা কক্সবাজারের দুলাহাজরা পার্কে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। দিঘির ঐতিহ্য বজায় রেখে ভবিষ্যতে খাঁচা পদ্ধতিতে কুমির রাখা যায় কি না, তা নিয়েও পর্যালোচনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: যুবক গ্রেফতার

বাগেরহাটের মাজারের দিঘি থেকে কুমির অপসারণ, পাঠানো হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে

আপডেট সময় : ০৩:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬