ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র ইউনিয়ন কক্ষে কোটি টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

ভারতের কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র ইউনিয়ন কক্ষ থেকে প্রায় এক কোটি রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় তালাবদ্ধ থাকা কক্ষটি খোলার পর সেখানে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত দুটি শয়নকক্ষ, মদের বোতল, কনডমের প্যাকেট এবং একটি রিভলভার পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিয়ন কক্ষের একটি পুরনো আলমারিতে বাক্সভর্তি টাকা রাখা ছিল, যার একটি বড় অংশ উইপোকা খেয়ে নষ্ট করে ফেলেছে। এছাড়া ক্যাম্পাসের ভেতরে ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করা বিলাসবহুল শয়নকক্ষগুলোর অস্তিত্বও পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা এসব কক্ষ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। পুলিশ উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি জব্দ করেছে এবং এ ঘটনায় ভর্তি-বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির যোগসূত্র থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: যুবক গ্রেফতার

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র ইউনিয়ন কক্ষে কোটি টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৩:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬