ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বকাপের উত্তাপে কর্মক্ষেত্রে ১৭ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে কর্মীদের মধ্যে যে আবেগ ও উন্মাদনা কাজ করে, তা কর্মক্ষেত্রের উৎপাদনশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, টুর্নামেন্ট চলাকালীন সময়ে কর্মীরা দেরিতে অফিসে আসা, আগেভাগে ছুটি নেওয়া কিংবা কাজের ফাঁকে গোপনে ম্যাচ দেখার প্রবণতায় যুক্ত হতে পারেন। এতে বিশ্বব্যাপী নিয়োগকর্তাদের প্রায় ১৭ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

জরিপে অংশ নেওয়া কর্মীদের একটি বড় অংশ জানিয়েছেন, তারা ম্যাচের কারণে কাজের সময়সূচিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন। অনেকে আগের রাতের উদযাপনের ক্লান্তি নিয়ে কাজে যোগ দেওয়ার কথাও স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কর্মীবাহিনীর ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এমনকি ব্যবস্থাপক পর্যায়ের অনেকেই গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য ছুটি বা কাজের সময় নমনীয় করার অনুরোধ জানাতে পারেন বলে গবেষণায় দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

ফুটবল বিশ্বকাপের উত্তাপে কর্মক্ষেত্রে ১৭ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

আপডেট সময় : ০২:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬