পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ২১ হাজার ৩৪৩ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। হজ সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে পৌঁছান। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স এই ফ্লাইটগুলো পরিচালনা করছে।
এদিকে, সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১৫ জন রয়েছেন। মৃতদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জন মৃত্যুবরণ করেন। এছাড়া বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৩২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন। হজ পালন শেষে হাজিদের দেশে ফেরার এই প্রক্রিয়া আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে।
রিপোর্টারের নাম 
























