ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের মুখপাত্র শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বলেছেন, প্রাচ্যের মানুষেরা কেবল তাত্ত্বিক দর্শনের কথা বললেও পশ্চিমারা কাজের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করে দেখায়। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
দ্বীনিয়াত বাংলাদেশ ফাউন্ডেশন ও দারুল আরকাম আল-ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পূর্বসূরিরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এই দেশ একটি বড় নেয়ামত, যা উপলব্ধি করে ইতিবাচকভাবে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, ১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা সাজ্জাদ নোমানী উপমহাদেশের একজন প্রভাবশালী আলেম ও গবেষক। তিনি ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা ও গবেষণায় অবদান রাখছেন। মদিনা বিশ্ববিদ্যালয় ও দেওবন্দের এই কৃতী শিক্ষার্থী সমসাময়িক বিষয়ে তার গভীর প্রজ্ঞার জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
রিপোর্টারের নাম 

























