ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি নেত্রকোনার বারহাট্টা এলাকার বাসিন্দা এবং ছয় মাস বয়সী ছিল। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানা গেছে। এই নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ১০৭ জন শিশু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















