ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর দিনযাপন: কঠোর অবস্থানে বিজিবি

যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত তিন দিন ধরে সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বেশ কয়েকজন নারী, শিশু ও পুরুষ। বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক দাবি করে জোরপূর্বক পুশইন করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম বা নাগরিকত্বের প্রমাণপত্র ছাড়াই বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কাউকে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি। গত রবিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষীরা প্রায় ১৫ জনকে শূন্যরেখায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের আটকে দেয়। বর্তমানে ভারতীয় অংশে আরও শতাধিক মানুষ অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেনাপোল সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ রাতের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতে অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদ কার্যক্রমের প্রভাবে সীমান্ত এলাকায় এই অস্থিরতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিকে, সীমান্ত পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের জন্য উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সফরের কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর দিনযাপন: কঠোর অবস্থানে বিজিবি

আপডেট সময় : ০৪:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬