ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার, উদ্ধার অস্ত্র

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে বাসায় ফেরার পথে দুই নারীকে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট দুইজনকে আটক করা হলো।

অভিযানের সময় ছিনতাইকারীদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত দুটি চাপাতি এবং একটি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ তিনটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। এর আগে একই এলাকা থেকে জুয়েল নামে আরেক সহযোগীকে আটক করা হয়।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে মোহাম্মদপুরে রিকশা থেকে নামার সময় দুই নারীকে ঘিরে ধরে চাপাতির মুখে তাদের মালামাল, মোবাইল ফোন ও অলংকার লুট করে দুর্বৃত্তরা। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার, উদ্ধার অস্ত্র

আপডেট সময় : ০২:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬