ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে যাত্রা শুরু ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’

সংবাদপত্রের স্বাধীনতা সুনিশ্চিত করা, সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধি এবং সম্পাদকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি) নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের এক সভায় এই সংগঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটি পরিচালনার জন্য শফিক রেহমানকে আহ্বায়ক এবং মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, হাসান হাফিজ, আবদুল হাই শিকদার, মারুফ কামাল খান সোহেলসহ দেশের প্রথিতযশা সম্পাদকরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত দেড় দশকে গণমাধ্যমে যে স্থবিরতা ও অবক্ষয় তৈরি হয়েছে, তা দূর করে মুক্ত গণমাধ্যম পরিবেশ ফিরিয়ে আনাই এই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং জাতীয় পর্যায়ে কনভেনশন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে যাত্রা শুরু ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’

আপডেট সময় : ০২:৫৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬