আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সামনে রেখে মাঠ পর্যায়ে নির্বাচনী সরঞ্জামের সঠিক মজুদ পরিস্থিতি জানতে চেয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্সের পর্যাপ্ততা এবং নতুন করে কোনো বক্সের প্রয়োজন আছে কি না, তা যাচাই করে দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম আগে থেকেই সংগ্রহ করা আছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় অতিরিক্ত ব্যালট বক্স কেনা হয়েছিল, যার একটি অংশ এখনো মজুত রয়েছে। আসন্ন নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে একটি করে অতিরিক্ত ব্যালট বক্স রাখার পরিকল্পনা রয়েছে। মাঠ পর্যায়ের বাস্তব চাহিদা নিরূপণের মাধ্যমেই মূলত নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















