ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মুগদায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আহমদবাগ এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঈদের দিন শেষবারের মতো তাকে বাড়ির মালিক দেখেছিলেন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিবাহিত এই কর্মকর্তা সম্প্রতি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশক নিধনে প্রয়োজন বৈজ্ঞানিক ও গবেষণাভিত্তিক উদ্যোগ: আসিফ মাহমুদ

মুগদায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬