ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বিমানবন্দর স্টেশনে মায়ের কোল ফিরে পেল হারিয়ে যাওয়া শিশু

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া ছয় বছরের এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বরত আনসার সদস্যরা। মঙ্গলবার সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে যাত্রীদের হুড়োহুড়ির মধ্যে শিশুটি প্ল্যাটফর্মে পড়ে যায় এবং তার মা ভুলবশত ট্রেনে উঠে পড়েন।

ট্রেন ছাড়ার আগ মুহূর্তে শিশুটির কান্না দেখে এগিয়ে আসেন টহলরত আনসার সদস্যরা। তারা তাৎক্ষণিকভাবে স্টেশনে মাইকিং শুরু করেন এবং ট্রেনের ভেতরে শিশুটির মায়ের সন্ধান পান। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। আনসার সদস্যদের এই দ্রুত তৎপরতাকে উপস্থিত যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

বিমানবন্দর স্টেশনে মায়ের কোল ফিরে পেল হারিয়ে যাওয়া শিশু

আপডেট সময় : ১১:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬