চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষাকাল সারাদেশে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে।
আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জুন মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রঝড়সহ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকলেও ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় স্বল্পমেয়াদী পানি বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























