ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বাজারে হেনস্তার শিকার মডেল নায়লা নাঈম

সাভারের একটি বাজারে সবজি কেনার সময় শারীরিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। তিনি জানিয়েছেন, বাজারে কেনাকাটার সময় টুপি ও দাড়িওয়ালা ৪৫ বছর বয়সী এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। হামলাকারী তাকে অশালীন পোশাক পরার অভিযোগ তুলে হেনস্তা করেন।

নায়লা নাঈম জানান, ঘটনার আকস্মিকতায় তিনি আঘাত পান এবং তার হাত থেকে ব্যাগ পড়ে যায়। তার মায়ের উপস্থিতিতেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি দীর্ঘদিন ধরেই মিডিয়া অঙ্গনে কাজের পাশাপাশি প্রাণীকল্যাণ ও মানবিক বিভিন্ন ইস্যুতে সরব রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই আন্দোলনের চেতনা’ ধারণ করে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান এমপি আছগারের

বাজারে হেনস্তার শিকার মডেল নায়লা নাঈম

আপডেট সময় : ০৬:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬