ভারতের কেরালায় দেড় বছর বয়সী আরশিদ নামের এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। দীর্ঘ সময় ধরে চলা এই শারীরিক নির্যাতনের সময় শিশুটির মা নির্বাক দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটির শরীরে ৫১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে যৌনাঙ্গে গভীর ক্ষত এবং পায়ে সিগারেটের ছ্যাঁকার দাগ রয়েছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে যে, অভিযুক্ত আশকার গত তিন মাস ধরেই শিশুটিকে হত্যার পরিকল্পনা করছিল এবং গত এক মাস ধরে নিয়মিত নির্যাতন চালাচ্ছিল। নিজের প্রেমিকার সন্তানকে সম্পর্কের পথে বাধা মনে করেই সে এই নৃশংসতা চালায়। ঘটনায় জড়িত মা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও পারিবারিক সহিংসতার নজির রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















