ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া অন্যায়ের শামিল: ডা. শফিকুর রহমান

ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া মানেই অপরাধীদের পক্ষ নেওয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে মিরপুরে নিহত শিশু রামিসার পরিবারের সাথে দেখা করার পর তিনি এ কথা বলেন। তিনি বলেন, আত্মস্বীকৃত ধর্ষণকারী ও খুনিদের বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ঘৃণ্য অপরাধীদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান। রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এটি কেবল একটি পরিবারের শোক নয়, বরং পুরো জাতির ইজ্জত রক্ষার লড়াই। সুষ্ঠু বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে না বলেও তিনি মন্তব্য করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতারা তার সাথে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া অন্যায়ের শামিল: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬