দেশে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন এবং বাকি ৪৯৮ জন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৪ জন হামে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ৫৭ হাজার ৯০২ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























