ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদের ছুটিতে হামে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ঈদের ছুটি শুরুর পর গত সাত দিনে হামে আক্রান্ত এবং এই রোগের উপসর্গ নিয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৬ মে থেকে ১ জুন সকাল পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। একই সময়ে প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা জরুরি। পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট ৫৮৮ জনের মৃত্যু হয়েছে হাম ও এর উপসর্গে। তাই রোগ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের ছুটিতে হামে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬