ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

মেহেরপুরে শিবির নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ৯ আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়ে নতুন তারিখ ধার্য করেছেন।

তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ার পরিপ্রেক্ষিতে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ প্রদান করেন। এদিন কারাগার থেকে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অভিযোগ রয়েছে, ২০১৪ সালের ১৯ জানুয়ারি বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে সাইফুলের ওপর এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করা হয়। এর আগে গত বছর এই মামলায় ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়: দৌলতদিয়া-পাটুরিয়া রুটে স্বাভাবিক পারাপার

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

আপডেট সময় : ০৪:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬