ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সুপ্রিম কোর্ট চত্বরে হাইকোর্টের কর্মচারীর মরদেহ উদ্ধার

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিজয় ৭১ ভবন থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে ভবনের ওয়াশরুমের পাশ থেকে মো. কামাল হোসেন (৪৭) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি হাইকোর্টের একজন বিচারপতির বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভবনের অষ্টম তলার ওয়াশরুমে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সুপ্রিম কোর্ট চত্বরে হাইকোর্টের কর্মচারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬