ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

উসকানি দিয়ে দেশে ‘মব কালচার’ তৈরির চেষ্টা চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি মহল উসকানি দিয়ে দেশে ‘মব কালচার’ বা গণপিটুনি ও বিশৃঙ্খলার সংস্কৃতি তৈরি করছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ধারা শুরু হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বেকার সমস্যা সমাধানে কাজ করছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের দুঃশাসন ও অর্থ পাচারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ২৮ লাখ কোটি টাকা পাচার করে জাতিকে চরম সংকটে ফেলা হয়েছে। অন্যদের সাথে নিয়ে আওয়ামী লীগকে ক্ষমা করার রাজনৈতিক কৌশলের পরিণাম ভয়াবহ হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

উসকানি দিয়ে দেশে ‘মব কালচার’ তৈরির চেষ্টা চলছে: রিজভী

আপডেট সময় : ০৪:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬