ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

সাবেক এসপি আনিসুরসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৬ জুন

যশোরে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্র শিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জুন ট্রাইব্যুনালে এ প্রক্রিয়া শুরু হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের আগস্ট মাসে ওই দুই নেতাকে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়। তাদের পায়ে গুলি করে ক্ষতস্থানে বালু ঢুকিয়ে দেওয়ার মতো অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগীদের পা পর্যন্ত কেটে ফেলতে হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হলেও সাবেক এসপিসহ কয়েকজন পলাতক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উসকানি দিয়ে দেশে ‘মব কালচার’ তৈরির চেষ্টা চলছে: রিজভী

সাবেক এসপি আনিসুরসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৬ জুন

আপডেট সময় : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬