ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জনতুষ্টির চেয়ে দীর্ঘমেয়াদি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার কেবল জনতুষ্টির কথা ভেবে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থ ও সুশাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং আমদানিনির্ভরতার বিষয়টি মাথায় রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাসী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে। এছাড়া সরকারের প্রথম ১০০ দিনের কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জনতুষ্টির চেয়ে দীর্ঘমেয়াদি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬