ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

জ্বালানি তেলের দাম পুনরায় বাড়ানোর সরকারি উদ্যোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, গত মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতিমধ্যে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে অসহনীয় করে তুলবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার এর আগে জ্বালানি তেলের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, যা ভঙ্গ করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই সিদ্ধান্তকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করে দলটি অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। জনস্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জামায়াত সোচ্চার থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক অপরাধের সয়লাব: আমরা কি তবে সংবেদনশীলতা হারিয়ে ফেলছি?

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

আপডেট সময় : ০২:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬