পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় আদালতে দাঁড়িয়ে প্রধান আসামি সোহেল রানা চাঞ্চল্যকর এক জবানবন্দি দিয়েছে। সে নিজেকে সরাসরি ধর্ষক হিসেবে অস্বীকার করে দাবি করেছে, সে শুধু মৃতদেহ বিচ্ছিন্ন করার কাজটুকু করেছে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সে ‘ডলার’ নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে।
সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের সময় আসামি সোহেল রানা কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের অপরাধের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করে। বিচারক মাসরুর সালেকীন মামলার শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। মামলার শুনানিকালে আসামিদের কাঠগড়ায় হাজির করা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
রিপোর্টারের নাম 
























