ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

মেটার নতুন সাবস্ক্রিপশন মডেল: কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের নতুন দিগন্ত

সোশ্যাল মিডিয়া থেকে আয়ের প্রথাগত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। বিজ্ঞাপন বা স্পন্সরশিপের ওপর নির্ভরশীলতা কমিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের সরাসরি আয়ের সুযোগ করে দিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে চালু হয়েছে পেইড সাবস্ক্রিপশন সার্ভিস। এখন থেকে ক্রিয়েটররা তাদের অনুসারীদের জন্য এক্সক্লুসিভ কনটেন্ট তৈরি করে মাসিক ফি বা সাবস্ক্রিপশন চার্জ নির্ধারণ করতে পারবেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামে সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা বিশেষ লাইভ স্ট্রিমিং, রিলস ও স্টোরি দেখার সুবিধা পাবেন। এছাড়া সাবস্ক্রাইবারদের কমেন্টের পাশে বিশেষ ব্যাজ যুক্ত হবে, যা তাদের আলাদা পরিচিতি দেবে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের জন্য যুক্ত করা হয়েছে কাস্টমাইজড মেসেজিং ও চ্যাটবট সাপোর্টসহ প্রিমিয়াম টুলস। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মগুলোতে এআই চালিত কাস্টম টুলস যুক্ত করা হবে, যা ক্রিয়েটরদের কাজের পরিধি আরও বাড়িয়ে দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সরকারের

মেটার নতুন সাবস্ক্রিপশন মডেল: কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের নতুন দিগন্ত

আপডেট সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬