ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

তরুণীদের উত্ত্যক্ত করায় তিন যুবকের চুল কেটে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড এলাকায় তরুণীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবকের মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকালে এই ঘটনা ঘটে। রবিবার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তবে আটককৃত যুবকদের পরিচয় নিশ্চিত করে কেউ জানাতে পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চার যুবককে আটক করার পর স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এরপর তাদের মাথার চুল কেটে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ঈদে ঘুরতে বের হওয়া তরুণীদের দেখে ওই চার যুবক মোটরসাইকেল নিয়ে উত্ত্যক্ত করে এবং মোবাইলে তাদের ছবি ধারণ করে। পরে স্থানীয় লোকজন তাদের মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করলে যুবকরা তাদের ভুল স্বীকার করে। এরপর উত্তেজিত জনতা তিনজনের মাথার চুল বিকৃত করে কেটে দেয়। অপর একজন যুবককে চুল না কেটে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

আটককৃত যুবকদের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন এবং এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন কিন্তু এ ব্যাপারে তাকে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে যুগান্তকারী রায়: দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী

তরুণীদের উত্ত্যক্ত করায় তিন যুবকের চুল কেটে দিল জনতা

আপডেট সময় : ০৬:৪৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬