ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

হবিগঞ্জে চার গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৬

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে চারটি গ্রামের বাসিন্দাদের মধ্যে মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করা হয়েছে।

রবিবার রাতে উপজেলার বনদক্ষিণ, সুলতানশী, চরহামুয়া এবং বনগাঁও গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। জানা যায়, বনদক্ষিণ গ্রামের এক যুবককে মাদক সেবনের অভিযোগে চরহামুয়া গ্রামের কয়েকজন আটক করে রাখে। এই খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে এই বিরোধ পার্শ্ববর্তী গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুরির অপবাদ দিয়ে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতন: লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ঘটনা

হবিগঞ্জে চার গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৬

আপডেট সময় : ০২:৪২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬