ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

হাসপাতালে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘পিচ্চি রাকিব’ গ্রেফতার

রাজধানীর পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ‘পিচ্চি রাকিব’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পিচ্চি রাকিবের বিরুদ্ধে পঙ্গু হাসপাতালে অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়া, আগারগাঁও এলাকায় অস্ত্রের মহড়া ও তাণ্ডব চালানো এবং বস্তিতে হামলাসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার ঘটনা এবং আগারগাঁও এলাকায় অস্ত্র প্রদর্শন করে তাণ্ডব চালানোর ঘটনায় তার নাম বিশেষভাবে আলোচনায় আসে।

সর্বশেষ, শনিবার রাতে শেরেবাংলা নগর থানা এলাকার শহীদের টেক বস্তিতে হামলার ঘটনায় পিচ্চি রাকিব জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে রবিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অকটেন, পেট্রোল ও কেরোসিন লিটারে ৫ টাকা বাড়ল

হাসপাতালে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘পিচ্চি রাকিব’ গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬