ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নাচগানের আয়োজন, দুই বিএনপি নেতা বহিষ্কার

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভার পরিবর্তে অশ্লীল নাচগানের আয়োজন করায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার। দলীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যখন সারা দেশের বিএনপি নেতাকর্মীরা শোকসভা ও বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন, তখন এই দুই নেতা সম্পূর্ণ ভিন্নধর্মী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে যে, ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কোনো দলীয় কর্মসূচি পালন করেননি। বরং তারা জেলা বিএনপির নেতা ও সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচগানসহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাদের এমন অসাংগঠনিক কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর বলে বিবেচনা করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব জানান, ‘শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীর দিনে শোকের পরিবর্তে এমন উৎসবের আয়োজন কোনো দায়িত্বশীল নেতার কাজ হতে পারে না। তারা একটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুশয্যায় হাজার বছরের প্রাচীন বাওবাব: গ্রামবাসীর আধ্যাত্মিক আশ্রয় ও প্রকৃতির বিপন্নতার প্রতীক

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নাচগানের আয়োজন, দুই বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৮:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬