ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দেশে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

দেশে হাম রোগের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন শনিবার আটজনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রবিবার প্রকাশিত দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার ১০ জন মারা গিয়েছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩ জন হামে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও বুধবার পাঁচজন করে এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সংস্থাটি।

বুলেটিনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৪৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫৬ হাজার ৮৮৬ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেশে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬