ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

বাজি ধরে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথা উপজেলায় বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাইদিয়া গ্রামের একটি চায়ের দোকানে শনিবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক বাজিতে লুডু খেলছিলেন। একপর্যায়ে জয়-পরাজয় ও বাজির টাকা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে সালথা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের এক পক্ষে নেতৃত্ব দেন ইমারত মোল্লা এবং অপর পক্ষে নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাদের প্রথমে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। কয়েকজনের অবস্থার অবনতি হলে রাতেই তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত থেকে আট জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তারেক রহমান

বাজি ধরে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ০৪:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬