মানিকগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সজিব নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ মে) গভীর রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, শনিবার রাতে সজিব উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। এই সময় শত্রুতার জের ধরে রাত দেড়টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সজিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 






















