ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

এক রাতে মানিকগঞ্জে মা-ছেলেসহ তিন খুন, এলাকায় চাঞ্চল্য

মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক রাতেই মা-ছেলেসহ মোট তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) দিবাগত রাতে সংঘটিত এই হত্যাকাণ্ড দুটি স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মো. সজিব হোসেন (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রমতে, শনিবার গভীর রাতে সজিব যখন কৃষ্ণনগরের লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন, তখন পূর্ব বিরোধের জের ধরে বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার প্রায় শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা সজিবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সজীবের বিরুদ্ধে ডাকাতি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

এর কয়েক ঘণ্টা পূর্বে, দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা বেগম ও তার দেড় বছর বয়সী শিশু পুত্র আসওয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে। নিহত আমেনার স্বামী সালাম মোল্লাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু, আহত ৬

এক রাতে মানিকগঞ্জে মা-ছেলেসহ তিন খুন, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬