ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

সিলেটে নারী পর্যটককে হেনস্তার ভিডিও ভাইরাল, ৩ বখাটে আটক

সিলেটের গোয়াবাড়ীর আলী বাহার চা বাগান এলাকায় ঘুরতে গিয়ে এক নারী পর্যটক বখাটেদের হেনস্তার শিকার হয়েছেন। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার লাইভ ভিডিও সম্প্রচার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়রা অভিযুক্ত তিন যুবককে আটক করেছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী চা বাগান এলাকায় ঘুরতে গিয়ে কিছু কিশোর ও তরুণের দ্বারা উত্ত্যক্ত হচ্ছেন। তরুণীর অভিযোগ, স্থানীয় কিছু যুবক তার সঙ্গে অশালীন আচরণ করছে এবং তার ভিডিও ধারণে বাধা দিচ্ছে। তিনি তাদের জিজ্ঞাসা করেন, ‘তোমরা মেয়ে দেখো নাই?’ জবাবে কয়েকজনকে হাসাহাসি করতে দেখা যায়। একজন সিগারেট টানতে টানতে তার আশপাশে ঘোরাফেরা করে। তরুণী জানান, তিনি বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও অভিযুক্তরা সরে যায়নি, বরং তার পেছন পেছন চলতে থাকে। আশপাশের লোকজন ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ বা সহযোগিতার জন্য এগিয়ে আসেননি বলেও তিনি অভিযোগ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান অনেকে। শনিবার রাতে অভিযুক্ত তিন কিশোরকে স্থানীয়রা আটক করে গোয়াবাড়ি এলাকায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের অভিভাবকরাও সেখানে উপস্থিত ছিলেন। একটি ভিডিওতে আটক তিন কিশোরকে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে দেখা যায়। তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে এবং স্থানীয়রা কাউকে আটক করেছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এই ঘটনায় পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয়দের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দলে দুঃসংবাদ: গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ছিটকে গেলেন ইনজুরিতে

সিলেটে নারী পর্যটককে হেনস্তার ভিডিও ভাইরাল, ৩ বখাটে আটক

আপডেট সময় : ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬