ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পদ হারালেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে গালিগালাজ ও বিতর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (৩০ মে) বিকেলে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে গাড়িবহরের পেছনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুর রহিম ভূঁইয়াকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যানের পাশের মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের গাড়ি চলে যাওয়ার সময় কয়েকজন সদস্য তখনও গাড়িতে ওঠেননি। এসময় পাঞ্জাবি পরিহিত আব্দুর রহিমসহ বেশ কয়েকজন ছাত্রদল নেতা সামনের গাড়ির দিকে তেড়ে যান এবং নিরাপত্তা টিমকে গালি দিতে শোনা যায়। তবে সাংবাদিকদের কাছে আব্দুর রহিম ভূঁইয়া দাবি করেন, তিনি গালিগালাজ করেননি; বরং নিরাপত্তা টিমের পক্ষ থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তিনি আহত হন। এই ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিষেকের ওপর হামলা: সোনরপুরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ডিম-পাথর নিক্ষেপ ও ‘চোর চোর’ স্লোগানের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পদ হারালেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক

আপডেট সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬