ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ ও হাসনাতের বিরুদ্ধে সরকারি তহবিল তছরুপের অভিযোগ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোস্তাক মিয়া এই অভিযোগ করেছেন। তার দাবি অনুযায়ী, আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।

গত শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই অভিযোগ উত্থাপন করেন মোস্তাক মিয়া। তিনি বলেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা।’ তিনি আরও বলেন, ‘তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না।’

মোস্তাক মিয়া আরও জানান, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে ধ্বংস হওয়া অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে। অনুষ্ঠানে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ কীভাবে রাজস্ব তহবিল থেকে টাকা নিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে মোস্তাক মিয়ার ব্যক্তিগত সহকারী জানান যে তিনি একটি অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিষেকের ওপর হামলা: সোনরপুরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ডিম-পাথর নিক্ষেপ ও ‘চোর চোর’ স্লোগানের অভিযোগ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ ও হাসনাতের বিরুদ্ধে সরকারি তহবিল তছরুপের অভিযোগ

আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬