ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়, স্বস্তি ও ভোগান্তি উভয়ই

ঈদুল আজহার ছুটির তৃতীয় দিনে ঢাকার বিভিন্ন বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে ছুটির আনন্দ উপভোগ করতে নগরীর নানা প্রান্তে ঘুরতে বের হওয়া মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো।

শনিবার (২৯ মে) বিকাল থেকে রাজধানীর সামরিক জাদুঘর, জাতীয় জাদুঘর, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সহ বিভিন্ন পার্ক, উন্মুক্ত বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে শিশু-কিশোরদের আগ্রহ ছিল চিড়িয়াখানা ও জাদুঘরগুলোকে কেন্দ্র করে। অনেক পরিবারকে একসঙ্গে ছবি তুলতে, বিভিন্ন স্থাপনা ঘুরে দেখতে এবং ছুটির সময় উপভোগ করতে দেখা গেছে।

ঈদের ছুটিতে রাজধানী তুলনামূলকভাবে ফাঁকা থাকায় এসব স্থানে যাতায়াতে কিছুটা স্বস্তি থাকলেও, বিকালের দিকে দর্শনার্থীর চাপ বাড়ায় কয়েকটি বিনোদনকেন্দ্রের প্রবেশপথে দীর্ঘ সারিও তৈরি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়, স্বস্তি ও ভোগান্তি উভয়ই

আপডেট সময় : ০৭:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬