ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার+

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি মানুষ, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (৩০ মে) প্রকাশিত দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন শুক্রবার (২৯ মে) মারা যায় ১০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও বুধবার পাঁচজন করে এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সংস্থাটি।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জন। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৯ হাজার ৬১২ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালাহর নেতৃত্বে বিশ্বকাপ খেলবে মিশর: ২৬ সদস্যের দল ঘোষণা

হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার+

আপডেট সময় : ০৬:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬