শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠিত দল বিএনপির কিছু বক্তব্য বা স্লোগান সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। তার রাজনৈতিক বার্তাগুলো সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও শক্তিশালী।
তার দর্শনের অন্যতম প্রতীক ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানটি বিএনপি’র জাতীয়তাবাদী দর্শনের এক অনন্য প্রতীক। ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ স্লোগানটি দেশের বিভিন্ন মত ও বয়সের মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে এবং দলের প্রতি অঙ্গীকার প্রকাশ করে। ‘শহীদ জিয়া অমর হোক’ স্লোগানটি তার নীতি ও নেতৃত্বের প্রতি গভীর সম্মান প্রদর্শন করে।
জিয়াউর রহমানের উন্নয়নমুখী কর্মসূচির প্রতীকী স্লোগান ছিল ‘খাল কাটুন-ফসল ফলান’। ১৯৭৬ সালে খাল খনন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি বিপ্লব ও গণ-খনন কর্মসূচির সূচনা করেছিলেন। প্রায় ৫০ বছর পর, তার উত্তরাধিকারী তারেক রহমান দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন।
জিয়াউর রহমানের বৈশ্বিক ভাবনা ছিল স্বতন্ত্র। তিনি ‘সহায়তা নয়-চাই বাণিজ্য’ নীতিতে বিশ্বাস করতেন এবং জনগণের ওপর তার আস্থার প্রতিফলন ছিল ‘জনগণই যদি রাজনৈতিক দল হয়—তা হলে আমি সেই দলেই আছি’ উক্তিটিতে। দেশের প্রতিটি নাগরিকের প্রতি তার ছিল পরিকল্পিত ভাবনা, যা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান নিশ্চিত করা এবং শিশু-কিশোর, যুবক-যুবতী ও প্রবীণদের জন্য পরিকল্পিত উন্নয়নের মধ্য দিয়ে প্রকাশ পেত।
রিপোর্টারের নাম 






















