ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি অংশ নেন। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও উপহারসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান।

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্থানে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়া বিভিন্ন স্থানে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

এর আগে বেলা সোয়া ১১টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে মাছের প্রজেক্টের লেকে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬