ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিক্রির পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রায়হান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত উপজেলার সৈয়দটুলা উত্তর পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছোট্ট মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক সংক্রান্ত পাওনা টাকা নিয়ে স্থানীয় সজীব মিয়ার সঙ্গে এক যুবকের বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, ওই যুবককে ইয়াবা আনার জন্য ৩০০ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ নিয়ে সজীব মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মাদকবিরোধী অবস্থান নেওয়া স্থানীয় কয়েকজন যুবক ঘটনাটি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় সজীব মিয়ার পক্ষের আরও কয়েকজনের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইটপাটকেল ও ধারালো অস্ত্রের আঘাতে রায়হান মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জীবন চন্দ্র দাস জানান, নিহত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার বাম পাশের কোমরের নিচে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

আপডেট সময় : ০২:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬