ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মসজিদের টাকা দিয়ে কেনা হলো কোরবানির ছুরি, সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মসজিদের অর্থ ব্যবহার করে কোরবানির জন্য ছুরি কেনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সফিল উদ্দিন নামে এক ব্যক্তি মসজিদের টাকা দিয়ে ইমামের জন্য একটি কোরবানির ছুরি কিনে দেন। বিষয়টি অনেকেই জানতেন না। শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের আজিম উদ্দিন মসজিদের ইমামকে ছুরি কেনার বিষয়টি জানান। এ নিয়ে সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়।

সংঘর্ষে সফিল পক্ষের রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অন্যদিকে, আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মসজিদের টাকা দিয়ে কেনা হলো কোরবানির ছুরি, সংঘর্ষে আহত ৬

আপডেট সময় : ০৯:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬