ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

হেলমেট ছাড়া বাইক চালানো সরকারি কর্মকর্তার ভিডিও ভাইরাল, চলছে সমালোচনা

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে চড়েছেন এবং দুজনের কারোর মাথায়ই হেলমেট নেই। এই ঘটনায় আইন অমান্য করার অভিযোগে তার সমালোচনা হচ্ছে।

গত বুধবার সকালে সিলেট এয়ারপোর্ট রোডে ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটে। মোহাম্মদ রেজাই রাফিন সরকার নিজেই ভিডিওটি তার ফেসবুক আইডিতে আপলোড করে লেখেন, ‘আজ সকাল সাড়ে ৬টায় সিলেট এয়ারপোর্ট রোডে ফাঁকা রাস্তায় একটু বাইক চালালাম। তাই হেলমেট পরা হয়নি। তবে হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। নেক্সট টাইম অবশ্যই হেলমেট ইউজ করবো।’

তবে তার এই স্বীকারোক্তি এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতির পরও ভিডিওটি শেয়ার করে অনেকেই তার সমালোচনা করছেন। তারা বলছেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে আইন ভঙ্গ করা এবং অন্যদের জন্য খারাপ উদাহরণ তৈরি করা মোটেই উচিত হয়নি। সাধারণ মানুষের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক হলেও, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ আইন ও নিরাপত্তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।

এ বিষয়ে রেজাই রাফিন সরকার জানান, ভিডিও করার জন্য অল্প সময়ের জন্য তিনি হেলমেট ছাড়া বাইক চালিয়েছেন এবং ভবিষ্যতে তিনি অবশ্যই হেলমেট ব্যবহার করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

হেলমেট ছাড়া বাইক চালানো সরকারি কর্মকর্তার ভিডিও ভাইরাল, চলছে সমালোচনা

আপডেট সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬