ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মসজিদে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগের অভিযোগ: আইনমন্ত্রীর বক্তব্য

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন, কিছু মহল মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে ইমাম নিয়োগ দিয়ে তাদের তৎপরতা চালাচ্ছে। তিনি মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শৈলকুপার এই এলাকায় একটি শক্তি মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই এলাকার সাবেক ছাত্র হিসেবে তিনি অনুরোধ করেন যেন সকলে সচেতন হন এবং মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে সামনের সারিতে এগিয়ে আসেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মসজিদে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগের অভিযোগ: আইনমন্ত্রীর বক্তব্য

আপডেট সময় : ০৮:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬