ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ধর্ষণের অভিযোগে গণপিটুনি, চিকিৎসাধীন যুবক নিহত

নারায়ণগঞ্জের সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এই ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

গত সপ্তাহে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। নিহত যুবক হিরো (২২) ওই এলাকার মনির হোসেনের ছেলে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। তবে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রমাণ মিলেছে কিনা, সে বিষয়ে তিনি জানাননি। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী তথ্য জানানো হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত দুই যুবক ছয় বছরের শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানালে, লোকলজ্জার ভয়ে প্রথমে তিনি চুপ থাকেন। তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরোকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। এই ঘটনায় অপর অভিযুক্ত সোহেলকেও পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে।

ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় হিরোকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে সোহেলকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যর্থতা: দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

ধর্ষণের অভিযোগে গণপিটুনি, চিকিৎসাধীন যুবক নিহত

আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬