ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

শক্তিশালী ব্যাটারি ও উন্নত ফিচার নিয়ে বাজারে এলো শাওমি ১৭টি সিরিজ

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন ‘শাওমি ১৭টি’ ও ‘শাওমি ১৭টি প্রো’ স্মার্টফোন উন্মোচন করেছে। মূল ফ্ল্যাগশিপ ১৭ সিরিজের চেয়ে কম দামে বাজারে আসা এই দুটি মডেলে পারফরম্যান্স, ডিসপ্লে ও ব্যাটারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ‘১৭টি প্রো’ মডেলে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা চীনের বাইরে শাওমির বাজারে আসা ফোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।

সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত এক অনুষ্ঠানে শাওমি ১৭টি সিরিজের বৈশ্বিক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বাজারে ফোন দুটি বিক্রি শুরু হয়েছে, যার দাম ৭৪৯ ইউরো থেকে শুরু হয়েছে।

‘১৭টি’ মডেলে ব্যবহার করা হয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। অন্যদিকে ১৭টি প্রো মডেলে থাকা ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি একবার চার্জে প্রায় দুই দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এর আগে চীনের বাজারে কিছু শাওমি ফোনে এর চেয়েও বড় ব্যাটারি দেখা গেলেও, আন্তর্জাতিক বাজারে এত বড় ব্যাটারির ফোন এই প্রথম আনলো শাওমি।

বাংলাদেশে ফোনটি এখনো আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়নি, তবে শাওমি বাংলাদেশ তাদের ফেসবুক পেজে ১৭টি সিরিজ বাংলাদেশে আনার ইঙ্গিত দিয়েছে। কিছু স্থানীয় মোবাইল মার্কেটপ্লেস ও তথ্যভিত্তিক ওয়েবসাইটে ফোনটির সম্ভাব্য দাম প্রায় ১ লাখ ১০ হাজার টাকা দেখানো হচ্ছে।

শাওমি ১৭টি মডেলে রয়েছে ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজল্যুশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে ১৭টি প্রো মডেলে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। এর ফলে ভিডিও দেখা, স্ক্রলিং বা গেম খেলার অভিজ্ঞতা অনেক মসৃণ হবে। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৩ হাজার ৫০০ নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, যা রোদেও স্ক্রিন দেখতে সমস্যা হওয়া থেকে মুক্তি দেবে। চোখের সুরক্ষার জন্য এতে রয়েছে ৩ হাজার ৮৪০ হার্টজ পিডব্লিউিএম ডিমিং, ডলবি ভিশন এবং একাধিক টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।

ফোন দুটিতে আইপি৬৮ রেটিং যুক্ত হওয়ায় পানি ও ধুলাবালুর বিরুদ্ধেও কিছুটা সুরক্ষা পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

শক্তিশালী ব্যাটারি ও উন্নত ফিচার নিয়ে বাজারে এলো শাওমি ১৭টি সিরিজ

আপডেট সময় : ০৪:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬